উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণে ক্ষতিপূরণের দাবি এনজিওদের

0
উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণে ক্ষতিপূরণের দাবি এনজিওদের

উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণের দায়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি এনজিও।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও তাপপ্রবাহের কারণে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াই ডব্লিউ ডি আর সি) এবং নারী উন্নয়ন শক্তি’র যৌথ উদ্যোগে ঢাকার বনশ্রীতে নারী উন্নয়ন শক্তির ট্রেনিং সেন্টারে শনিবার (৬ জুন) ‘ছাদ বাগান প্রচার ও হিট স্ট্রোক সচেতনতা’- শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সহযোগিতা করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট।

তারা আরও আহ্বান জানান, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা বাড়াতে সরকারের জোরালো উদ্যোগ প্রয়োজন।

বক্তারা নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, জলবায়ু উদ্বাস্তুদের সুরক্ষা এবং পরিবেশবান্ধব প্রকল্পে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here