উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য মালয়েশিয়ায় বিএনপির দোয়া

0
উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য মালয়েশিয়ায় বিএনপির দোয়া

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চৌকিট শাখা মালয়েশিয়া।

মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্ট আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন চৌকিট শাখা বিএনপি সহ-সভাপতি মো. জাহাঙ্গীর সরদার ও সঞ্চালনা করেন চৌকিট শাখার সাধারণ সম্পাদক সুমন হোসেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, মো. শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বিএনপি নেতা আলী হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সাধারণ সম্পাদক বশির আলম, যুবদল নেতা জসিম উদ্দিন, রমজান আলী, হাসিবুল হোসেন শান্ত, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, জাসাস আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম প্রমুখ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মিজানুর রহমান সুমন, মিন্টু সরকার, রফিক সরকার, যুবদল নেতা বাবু সরকার, শাহীন আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আলী খান জুয়েল, ইমরান, চোকিট শাখা বিএনপি নেতা হুমায়ুন কবির, আবু বকর সিদ্দিক মনি, ইকবাল মিয়া, সাইফুল ইসলামসহ ও স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইশফাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here