উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ ফখর জামানের

0
উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ ফখর জামানের

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে ত্রিনিদাদে যাচ্ছে পাকিস্তান দল। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। এতে করে দেশে ফিরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি ফখর। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছিলেন, ফখর হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন।

তিনি চোটটি পান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছুটতে গিয়ে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখরের চোট গুরুতর নয়, এটি ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’। তবুও বাকি সফর থেকে ছিটকে গেছেন তিনি। দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন। তার পরিবর্তে কারো নাম এখনো ঘোষণা করেনি পিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here