ঈদে ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার, খোলা থাকবে আগামী ২ শনিবার

0

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সংস্থাটি জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদের দীর্ঘ ছুটি বিবেচনা করে ঈদের আগে দুই শনিবার (১৭ মে ও ২৪ মে) পূর্ণাঙ্গ লেনদেন চলবে।

সরকার জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের দুই দিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন অবধি ১০ দিন দেশের শেয়ারবাজারের সব লেনদেন বন্ধ থাকার কথা জানিয়েছে ডিএসই।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের পাশাপাশি ১৭ মে ও ২৪ মে দুই শনিবার দেশের সব তফশিলি ব্যাংক খোলা থাকবে।

পুঁজিবাজারের মতো ১১ জুন এবং ১২ জুন সরকারি ঘোষণা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকলেও সমুদ্র, স্থল বা বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here