ইসহাক দারের সঙ্গে তুরস্ক-সুইস পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

0
ইসহাক দারের সঙ্গে তুরস্ক-সুইস পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সমুন্নত রাখতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে উভয় পক্ষ পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানোর জন্য তাকে স্বাগত জানিয়েছেন।

এছাড়া টেলিফোনে তারা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ সমুন্নত রাখার ওপর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ইসলামাবাদ-রিয়াদ আলোচনা

এর আগে স্থানীয় সময় শনিবার (১৩ জুন) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরবের যুবরাজ ফয়সাল বিন ফারহানের সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনার চূড়ান্ত পর্যায় নিয়ে টেলিফোনে কথা বলেছেন।

তারা আশাবাদ ব্যক্ত করেছেন, একটি আসন্ন চুক্তি মধ্যপ্রাচ্যজুড়ে স্থিতিশীলতা বৃদ্ধি করবে। এই আলোচনায় আঞ্চলিক ঘটনাবলী এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর আলোকপাত করা হয়। বিশেষ করে ওয়াশিংটন-তেহরান সংলাপের ওপর, যা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেতে ইরান রবিবার একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সৌদি যুবরাজ ফয়সাল পুরো প্রক্রিয়াজুড়ে মধ্যস্থতার প্রচেষ্টায় ইসলামাবাদের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে চলমান পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারের সঙ্গে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইস ও পাকিস্তানি মন্ত্রীরা আশা প্রকাশ করেছেন, চলমান প্রচেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি জেনেভায় অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here