ইসরায়েল-ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

0
ইসরায়েল-ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে।

এর আগে রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানান।

লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রবিবার রাত থেকে ইসরায়েলজুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরায়েলে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসব হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে।

ইসরায়েল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এছাড়া ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 

জবাবে ইসরায়েলের হাইফা শহরে একটি কেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইরানি বাহিনী। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here