ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা কর্মকর্তা নিহত

0
ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা কর্মকর্তা নিহত

ইসরায়েলি হামলায় দুজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশের আকাশসীমা রক্ষার একটি মিশনে দায়িত্ব পালনের সময় তারা নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ মে) বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি নামে ওই দুই সেনা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হবে।

চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রবিবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালালে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পাল্টা জবাবে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে বেশ কয়েক দফা বিমান হামলা চালায়।

যদিও ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করেছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রয়েছে। এর জেরেই ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়।

এরপর ৮ই এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে বিরোধ এবং পরবর্তী আঞ্চলিক ঘটনাবলীর জেরে আলোচনা পরবর্তীতে থমকে যায়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, গাল্ফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here