যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া
ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে—হামলা চালায়।
এরপর তিনি আরও লেখেন, ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে—সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে—লুজারস! সূত্র : বিবিসি।

