ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

0
ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী (১৯ জুন) শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর হবে।

তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সংবেদনশীলতার কারণেই এমনটি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন উপস্থাপক মেগিন কেলির পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিষয়টি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকাশ করতে হবে। কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।”

তিনি জানান, শুধু ইরানই নয়, আলোচনার মধ্যস্থতাকারী দেশগুলোর পক্ষ থেকেও চুক্তির বিস্তারিত প্রকাশে ধাপে ধাপে এগোনোর অনুরোধ এসেছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার এ বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছে।

ভ্যান্স বলেন, “ইরানিরা এবং আমাদের কিছু মধ্যস্থতাকারী, বিশেষ করে পাকিস্তান ও কাতার, চেয়েছে যেন আমরা বিষয়টি সঠিক ক্রমে এগিয়ে নিই।”

তবে কেন এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, সে বিষয়ে তিনি নিজেও পুরোপুরি অবগত নন বলে মন্তব্য করেন। তার ভাষায়, “আমি এর পেছনের যুক্তি পুরোপুরি বুঝি না, তবে আরব ও মুসলিম বিশ্বে কিছু সংবেদনশীল বিষয় রয়েছে, যেগুলোর প্রতি আমরা সম্মান দেখানোর চেষ্টা করছি।” সূত্র: ইউএনএন, সিবিএস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here