ইরান-ইরাকে নাগরিকদের ভ্রমণে বাহরাইনের নিষেধাজ্ঞা

0
ইরান-ইরাকে নাগরিকদের ভ্রমণে বাহরাইনের নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর নিরাপত্তা পরিস্থিতির কারণে নাগরিকদের ইরান ও ইরাক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নাগরিক ইরান ও ইরাকে ভ্রমণ করতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মধ্যপ্রাচ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে নাগরিকদের এই সিদ্ধান্ত মেনে চলতে বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here