ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স

0
ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স

ইরান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক। সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, এই তিন মাসে তিনি অন্য সবার চেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেই বেশি কথা বলেছেন।

ভ্যান্স মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতা ও শান্তির উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না এবং তা অস্থিতিশীলতার কারণ ছিল, কিন্তু এখন একটি ইতিবাচক দিক সামনে আসছে।

ওববুর্গেনের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত লেক লুসার্ন সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির উপস্থিতিতে ভ্যান্স এসব কথা বলেন। তিনি বলেন, আলোচনা এখন শুধু তাৎক্ষণিক নিরাপত্তা ইস্যুতে সীমাবদ্ধ নেই; বরং তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েও এগোচ্ছে।

ভ্যান্স বলে, ‘গত কয়েক ঘণ্টাতেই আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। আগামী কয়েক ঘণ্টায় আরও অগ্রগতি হবে বলে আমি আশা করছি।’

সূত্র : বিবিসি ও ইন্ডিয়া টুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here