আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার “সম্ভাবনা রয়েছে” বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের সূত্রগুলো তাদের জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দিয়েছেন, “সম্ভাবনা আছে”।

