ইরানের জয়ের কোনো সুযোগ নেই, কখনোই ছিল না: ট্রাম্প

0
ইরানের জয়ের কোনো সুযোগ নেই, কখনোই ছিল না: ট্রাম্প

ইরানের সাথে চলমান যুদ্ধ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের (জয়ের) কোনো সুযোগ নেই। তাদের কখনোই তা ছিল না।”

ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা সেটা জানে। যখন আমি তাদের সঙ্গে কথা বলি, তখন তারা আমার কাছে এটা স্বীকার করে। কিন্তু এরপর তারা টিভিতে গিয়ে বলে তারা নাকি খুব ভালো করছে”।

আগের কথারই পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং তাদের নেতাদের নিশ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না”।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here