ইরানের আইআরজিসির ২ সদস্যকে গুলি করে হত্যা

0
ইরানের আইআরজিসির ২ সদস্যকে গুলি করে হত্যা

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইরাক সীমান্তসংলগ্ন এলাকায় কথিত ‘সন্ত্রাসী’ বন্দুক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিএর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় কেরমানশাহ প্রদেশের পাভে কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত বন্দুকধারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালায়। বাহিনী এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতক সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে।

নিহতদের স্থানীয় আইআরজিসি সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। হামলায় আহত দুই সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, হামলার উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here