ইমামকে ফিরিয়ে তাসকিনের দুর্দান্ত সূচনা, চাপে পাকিস্তান

0
ইমামকে ফিরিয়ে তাসকিনের দুর্দান্ত সূচনা, চাপে পাকিস্তান

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ১ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩ রান।

ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। তার দারুণ ডেলিভারিতে ওপেনার ইমাম-উল হকের উইকেটের পেছনে ক্যাচ দেন। ২ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

ইমামের বিদায়ের পর ক্রিজে এসেছেন আব্দুল্লাহ ফাওয়াদ। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত আছেন আজান। শুরুতেই উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণ ছন্দে আছে বাংলাদেশ।

পঞ্চম দিন সকালে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হলেন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আরেকটা সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ১৫০ বলে ৮৭ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। যদিও মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের বিকল্প নেই। নবম ব্যাটার তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ জয়ের জন্য এখনো গোটা দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে পাকিস্তান। অবশ্য যদি আবহাওয়া অনুকূলে থাকে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here