জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনেক ব্যবহারকারী অজানা বা সন্দেহজনক ফলোয়ারের সমস্যায় পড়েন। স্প্যাম ও বট অ্যাকাউন্ট বাড়তে থাকায় ব্যবহারকারীদের এনগেজমেন্ট ও অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় নতুন কিছু ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম, যার মাধ্যমে সন্দেহজনক ফলোয়ার সহজে শনাক্ত ও মুছে ফেলা যাবে।
সম্ভাব্য স্প্যাম অ্যাকাউন্ট দেখবেন যেভাবে
ইনস্টাগ্রাম এখন সন্দেহজনক অ্যাকাউন্টগুলো আলাদা তালিকায় দেখায়। দেখতে হলে— প্রোফাইলে যান, ফলোয়ার তালিকায় প্রবেশ করুন- Potential spam অপশনে ট্যাপ করুন- রাখতে চাইলে Confirm, বাদ দিতে চাইলে Delete নির্বাচন করুন।
একসঙ্গে সব স্প্যাম ফলোয়ার মুছবেন যেভাবে
ফলোয়ার তালিকায় গিয়ে Potential spam অপশনে প্রবেশ করুন তারপর Remove all spam followers নির্বাচন করুন
এরপর নিশ্চিত করুন।
যাদের সরানো হবে, তারা কোনো নোটিফিকেশন পাবেন না।
স্প্যাম ফিল্টার চালু বা বন্ধ
প্রোফাইলের ওপরের ডান পাশের মেনুতে ট্যাপ করুন
Settings and privacy এ যান
Followers অপশনে প্রবেশ করুন
Filter spam followers টগল অন বা অফ করুন
নির্দিষ্ট ফলোয়ার সরানোর উপায়
অ্যাকাউন্ট প্রাইভেট থাকলে নির্দিষ্ট কাউকে সরানো যাবে—
ফলোয়ার তালিকা খুলুন যাকে সরাতে চান, তার পাশে Remove চাপুন পুনরায় নিশ্চিত করুন।
ইনস্টাগ্রামের এই ফিচারগুলো ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আরও নিরাপদ রাখতে সহায়তা করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

