
স্বপ্ন নিয়ে ইউরোপ যাওয়ার ৩৯ দিন পর লাশ হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের মহিন উদ্দিন সাগর (৪২)। ইউরোপের দেশ মাল্টায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসায় হৃদরোগে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
মহিন উদ্দিন সাগর উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের ক্বারী বাড়ির জাকির হোসেনের ছেলে।
হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, মহিন উদ্দিন সাগর খুব ভালো মানুষ ছিলো। কিছুদিন হলো জীবিকার তাগিদে ইউরোপে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আমাকে মৃত্যুর খবর জানিয়েছে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

