আখতার রাফি : ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আফজাল হোসাইন মঙ্গলবার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জিরানি বাজার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জন করে বিজয়ী হলে ন্যায়নিষ্ঠ রাজনীতি ও জনসেবার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ সহ মিডিয়ায় কাভারেজের জন্য বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
প্রার্থীর অঙ্গীকার
গণসংযোগ শেষে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন,
“জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ বিজয়ী হতে পারলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”

