আশুলিয়ায় ধানের শীষের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা 

0

আখতার রাফি : আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে ঢাকা- ১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি। আজ বুধবার বিকেল থেকে শিমুলিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল বিভিন্ন ওয়ার্ডের বাজার, দোকানপাট ও স্থানীয়দের মাঝে ধানের শীষে পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, সহ-সভাপতি গালিব মোঃ ফজলে রাব্বী, ৬ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here