আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

0

আখতার রাফি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. হৃদয় (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হৃদয় ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. অলিউল ইসলামের ছেলে এবং তিনি পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য হৃদয়কে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ছাত্রলীগের সক্রিয় সদস্য হৃদয়কে ছাত্র-জনতা হতাহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here