আখতার রাফি : আশুলিয়া থানা পুলিশ ছাত্র জনতা হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতা মাহবুব সরকার (৩৮) কে গ্রেফতার করেছে।
আজ শুক্রবার দুপুরের পর তাকে গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয় বলে জানা যায় ।
গ্রেফতারকৃত মাহবুব সরকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি মরহুম মনু সরকারের পুত্র ও তাঁজপুর এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে গাড়ি পুরানো মামলা নং ৫৪, ১৩ নবেম্বর ২০২৫। ও ছাত্র জনতা হত্যা মামলা নং ৮৫, ৪ সেপ্টেম্বর ২০২৪ সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র জনতা হত্যা মামলার তদন্তের সূত্র ধরে মাহবুব সরকারকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব সরকার এলাকায় সক্রিয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তার গ্রেফতারে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে।
আশুলিয়া থানা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে এবং তদন্ত চলমান রয়েছে।

