আশুগঞ্জে বৈদ্যুতিক সরঞ্জামসহ গ্রেফতার ৩

0
আশুগঞ্জে বৈদ্যুতিক সরঞ্জামসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশের অভিযানে চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহৃত ট্রাক। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, শুক্রবার রাত পৌণে দুইটার দিকে আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ছয়টি মালিং তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড, এক ব্যারেল তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। এ সয়ম চোরাই পণ্য বহনকারি খুলনার দৌলতপুরের শরীফুল ইসলাম রবিন (২৬), একই এলাকার মো. সোহান (২১) ও সোনাডাঙ্গার মো. আসাদুজ্জামানকে (৪৪) গ্রেপ্তার করা হয়। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here