
আর কখনও আমেরিকার শাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “তার দেশ আর কখনওই মার্কিন শাসন মেনে নেবে না। বর্তমানে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।”
সোমবার তাজিকিস্তান সফরে গিয়ে ল্যাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃঙ্খলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।
আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান ল্যাভরভ। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, তারা সন্ত্রাসবাদবিরোধী লড়াই এবং নিরাপত্তা দেওয়ার কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে সিদ্ধহস্ত। সূত্র: তাস

