আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনিশ্চিত নিকোলাস তাগলিয়াফিকো

0
আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনিশ্চিত নিকোলাস তাগলিয়াফিকো

বিশ্বকাপ শুরুর আগে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোর শঙ্কা রয়েছে আর্জেন্টিনা শিবিরে। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।

গত রবিবার সকালে যুক্তরাষ্ট্রে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেশিতে টান অনুভব করেন তাগলিয়াফিকো। পরের প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বেঞ্চেও ছিলেন না তিনি। বৃহস্পতিবার পরীক্ষায় তার পেশিতে চোট ধরা পড়ে। পরে ওই দিনই কোচিং স্টাফ ও চিকিৎসকদের সঙ্গে দেখা করেন এবং ফিজিওথেরাপি সেশনে অংশ নেন ৩৩ বছর বয়সী লেফট-ব্যাক।

আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ আশা করছে, আগামী ২২ জুন দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাগলিয়াফিকোকে পাওয়া যাবে। যদিও সবকিছু নির্ভর করছে তার সেরে ওঠার ওপর। চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, কারণ দলের মূল ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি।

আগামী বুধবার সকালে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। টিওয়াইসি স্পোর্টস লিখেছে, এই ম্যাচে তাগলিয়াফিকোর জায়গায় ফাকুন্দো মেদিনার খেলার জোরাল সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here