যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তির পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টোলিফোনে কথা বলেছেন আব্বাস আরাগচি। ফোনালাপে উভয় পক্ষ অঞ্চলিক স্থিতিশীলতা এবং চুক্তির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এছাড়াও টোলিফোনে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী চুক্তির শর্তাবলী পুরোপুরি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা ইতিবাচক ফলাফল বয়ে আনবে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।
ফোনালাপের একপর্যায়ে নেতারা জনগণের সমৃদ্ধি ও উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় কূটনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দিয়েছেন।
সূত্র: গাল্ফ নিউজ।

