আবুধাবি টি১০-এর ব্যবস্থাপনায় পরিবর্তন

0
আবুধাবি টি১০-এর ব্যবস্থাপনায় পরিবর্তন

আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব আবুধাবি টি১০-এর সংখ্যাগরিষ্ঠ মালিকানা এবং বাণিজ্যিক স্বত্বের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ফলে টুর্নামেন্টটি সরকারি মালিকানাধীন ও সরকারিভাবে পরিচালিত প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে।

নতুন কাঠামোর অধীনে আবুধাবি স্পোর্টস কাউন্সিল এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের অবিচল সমর্থনে জাতীয় ক্রীড়া সম্পদ হিসেবে আবুধাবি টি১০-এর মালিকানা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

এডিসিএসএইচ-এর বোর্ড চেয়ারম্যান এবং এডিএসসি-এর সাধারণ সম্পাদক আরেফ আল আওয়ানি জানান, ব্যবস্থাপনার পরিবর্তনের মধ্যে দিয়ে টুর্নামেন্টের একটি কৌশলগত বিবর্তন, দ্রুততম ফরম্যাটের জন্য শক্তিশালী শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা এবং একটি সুস্পষ্ট বৈশ্বিক প্রবৃদ্ধির কৌশলের পেথে হাঁটছে।

তারা জানান, টুর্নামেন্টের জন্য প্রস্তাবনা অপরিবর্তিত রয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এবং একটি গতিশীল আন্তর্জাতিক সম্প্রচার ব্যবস্থা যা আধুনিক বিশ্ব দর্শকদের জন্য ক্রমাগত বিকশিত হতে থাকবে। আবুধাবি টি১০-কে একটি সফল ক্রিকেট ইভেন্ট থেকে আবুধাবি এবং আমাদের দল মালিকদের পরিবারের জন্য একটি গর্বের ক্রীড়া সম্পদে উন্নীত করার দিকে মনোনিবেশ করছি।

চলতি বছরের ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবুধাবির বিখ্যাত জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যা নতুন কাঠামোর অধীনে প্রথম পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হিসেবে চিহ্নিত হবে। টুর্নামেন্টের নতুন কাঠামোর অধীনে অংশগ্রহণের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি এবং সম্ভাব্য মালিকানা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে ‘টেন্ডার আহ্বান’ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরে ঘোষণা করা হবে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, আবুধাবি টি১০-এর জন্য আবুধাবি স্পোর্টস কাউন্সিল এবং আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব-এর যে নতুন কাঠামো এখন চালু হয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ড তা সমর্থন করে।

মুলক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শাজি উল মুলক বলেন, এই পদক্ষেপটি ‘আইকনিক টি১০ ব্র্যান্ডের চলমান বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি বলেন, আমি এই অংশীদারিত্বে রোমাঞ্চিত এবং আত্মবিশ্বাসী যে আবুধাবি টি১০-এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কাঠামো, দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক সমর্থন এখন রয়েছে।

এডিসিএসএইচ-এর জন্য, এই পরিবর্তনটি এই অঞ্চলের শীর্ষ কমিউনিটি স্পোর্টস হাব এবং একটি বিশ্বব্যাপী পরিচিতি লাভের পথে থাকা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি মুহূর্তকে প্রতিফলিত করে।

এডিসিএসএইচ-এর সিইও এবং আবুধাবি টি১০-এর নবনিযুক্ত সিইও ম্যাট বাউচারবলেন, শাজির সাহসী উচ্চাকাঙ্ক্ষা থেকেই আবুধাবি টি১০-এর জন্ম এবং এটি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট আয়োজনে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here