আফগানিস্তান সিরিজে ফিরেছেন কোহলি-রোহিত, নেই বুমরাহ

0
আফগানিস্তান সিরিজে ফিরেছেন কোহলি-রোহিত, নেই বুমরাহ

আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো সময় কাটছে না জসপ্রিত বুমরাহর। টানা খেলার চাপ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আসন্ন ওয়ানডে সিরিজেও থাকছেন না এই ডানহাতি পেসার।

এদিকে টেস্ট দলের সহ-অধিনায়কত্বে পরিবর্তন এসেছে। স্কোয়াডে থাকলেও দায়িত্ব হারিয়েছেন ঋষভ পান্ত। তার জায়গায় সহ-অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং পেসার আকাশ দীপ।

নতুন মুখ হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মানব সুথার ও গুরনর ব্রার। স্কোয়াডে যুক্ত হয়েছেন হার্শ দুবেও। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি হবে ৬ জুন নিউ চণ্ডিগড়ে। এরপর ১৪, ১৭ ও ২০ জুন ধর্মশালা, লক্ষ্ণৌ এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২০১৮ সালের পর এবারই প্রথম আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারত। সেবার বেঙ্গালুরুতে ইনিংস ও ২৬২ রানের বড় ব্যবধানে হেরেছিল রশিদ খানের দল। এবার শুভমান গিলের নেতৃত্বে নতুনভাবে সিরিজ খেলতে নামছে ভারত, যদিও এর আগের দক্ষিণ আফ্রিকা সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

ওয়ানডে সিরিজে অবশ্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দীর্ঘ সময় পর দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নেতৃত্বে থাকছেন শুভমান গিল, সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আফগানিস্তান সিরিজে ভারতের স্কোয়াড (টেস্ট)

শুভমান গিল (অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদূত পাডিকাল, ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনর ব্রার, হার্শ দুবে, ধ্রুব জুরেল।

আফগানিস্তান সিরিজে ভারতের স্কোয়াড (ওয়ানডে)

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনর ব্রার, হার্শ দুবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here