আফগানিস্তান ইস্যুতে অনড় ইসিবি

0
আফগানিস্তান ইস্যুতে অনড় ইসিবি

আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড কোনো দ্বিপাক্ষিক ম্যাচ খেলবে না অনড় অবস্থানে কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি)। এছাড়া তালেবান শাসিত দেশটিতে আফগানিস্তানে নারী অধিকার নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

থম্পসন এর আগেও আফগানিস্তানের নারী ও মেয়েদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গত বছর দেশটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ থেকে সরে দাঁড়ানোর জন্য ১৬০জন বিভিন্ন দলের এমপির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। রাজনৈতিক চাপ সত্ত্বেও ইসিবি একটি বৈশ্বিক আইসিসি আয়োজনের অংশ হিসেবে সেই ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয়।

তবে ইসিবি সাফ জানিয়ে দিয়েছে, আইসিসি টুর্নামেন্টের বাইরে তারা আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি নন।

প্রস্তাবিত সম্প্রসারিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(ডব্লিউটিসি) অধীনেও এই অবস্থান অব্যাহত থাকবে, যেখানে প্রথমবারের মতো ১২টি টেস্ট খেলুড়ে দেশের পাশাপাশি আফগানিস্তানকে একটি একক বিভাগে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

যদিও আইসিসির ওয়ার্কিং গ্রুপ বোর্ডগুলোকে তাদের ম্যাচসূচি নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট বিবেচনার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে। এক্ষেত্রে ইসিবি নিশ্চিত করেছে, তারা কাবুলের সঙ্গে যেকোনো দ্বিপাক্ষিক সিরিজ এড়াতে সেই বিবেচনার ক্ষমতা প্রয়োগ করবে।

ইসিবি চেয়ারম্যান বলেছেন, শিক্ষা ও ক্রিকেটসহ জনজীবনে নারীদের অংশগ্রহণের ওপর সীমাবদ্ধতার কারণে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে ক্রীড়া সম্পর্ক যথাযথ হবে না। তারা কেবল আইসিসির বহুদলীয় আসরগুলোতেই আফগানিস্তানের মুখোমুখি হবে, যেখান থেকে নিষেধাজ্ঞার শিকার না হয়ে একতরফাভাবে সরে দাঁড়ানোর কোনো ক্ষমতা তাদের নেই।

বর্তমানে ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক টেস্ট ম্যাচ বিবেচনাধীন নেই এবং ইসিবির ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, অদূর ভবিষ্যতে এমন কোনো ম্যাচ নির্ধারিত হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here