উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৬ জুলাই দিন ধার্য করেছে আন্তর্জাতিক আদালত।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরার পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চান। পরে ৬ জুলাই দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

