আজ আশুলিয়ায় বিএনপির সমাবেশ, ইতিমধ্যে আসতে শুরু করছে নেতাকর্মীরা  

0

রাউফুর রহমান পরাগ: জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র- শ্রমিক-জনতার সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির বিশেষ অনুষ্ঠান- “আমাদের কথা,আমরাই বলবো” স্লোগান কে সামনে রেখে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আশুলিয়ার শ্রীপুর

দারুল ইহসান মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ বিকাল তিনটা থেকে শুরুর কথা থাকলেও ইতিমধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ  সমাবেশ স্থলে আসতে শুরু করেছে। সমাবেশে যোগ দিতে আসা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা গত বছর ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামীতে আমাদের কর্মসূচি পালন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here