‘আগের চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার পুনর্গঠন করছে ইরান’

0
‘আগের চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার পুনর্গঠন করছে ইরান’

যুদ্ধবিরতির মধ্যেই আগের চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ এবং পুনর্গঠন করছে ইরান, এমন দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র শাখার প্রধান মাজিদ মুসাভি রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান। একটি সম্পাদিত ভিডিওসহ তার এই বক্তব্য প্রকাশ করা হয়, যেখানে তাকে একটি অজ্ঞাত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র হালনাগাদ ও পুনর্গঠনের গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি।’

তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ দেশগুলো এই সময়ে নিজেদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি। তার ভাষায়, ‘তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে অস্ত্র ও গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।’

এছাড়া তিনি বলেন, ‘এই ধাপে তারা পরাজিত হয়েছে। তারা হরমুজ প্রণালি, লেবানন এবং পুরো অঞ্চলে প্রভাব হারিয়েছে।’

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here