ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুটির শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। মেলার উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার পণ্যের দোকান ছাড়াও শিশুদের বিনোদনের জন্য রাইড রয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, নাছির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশন প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ মেলার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
মেলা আয়োজনের সঙ্গে জড়িত থাকা নূর মোহাম্মদ জাবেদ জানান, এবারের মেলাকে ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর এ বিষয়টিকে মাথায় রেখেই মেলার আয়োজন করা হয়েছে। স্টলের এখনো কিছু কাজ বাকি রয়েছে উল্লেখ করে তিনি জানান, দু’একদিনের মধ্যে পুরোদমে মেলা শুরু হবে।

