ফ্রান্সে জন্ম নেওয়া মরক্কোর বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে জাতীয়তা পরিবর্তনে অনুমোদন দিয়েছে ফিফ। ফলে এই ফুটবলার এখন থেকে নিজ দেশের হয়ে যেকোনো প্রতিযোগিতায় অংশে নিতে পারে।
এমন খবরে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে অ্যাটলাস লায়ন্সদের জন্য একটি বড় স্বস্তির কারণ। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন(এফআরএমএফ) জানিয়েছে, তারা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার থেকে একটি সিদ্ধান্ত পেয়েছে, যেখানে বুয়াদ্দির ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদিত হয়েছে। এর ফলে তিনি অবিলম্বে সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় মরক্কোর প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।
১৮ বছর বয়সী বুয়াদ্দি যুব পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন এবং সম্প্রতি লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কত্ব করেছেন। কিন্তু এই ফুটবলার আন্তর্জাতিক ভবিষ্যৎ মরক্কোর প্রতি উৎসর্গ করার সিদ্ধান্ত নেন।
এই মিডফিল্ডারকে লিগ ওয়ানের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবে গণ্য করা হয় এবং সাম্প্রতিক মৌসুমগুলোতে তিনি লিলের একাদশে একজন নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বুয়াদ্দি তিনটি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৯০টিরও বেশি ম্যাচ খেলেছেন।
১৬ বছর তিন দিন বয়সে তিনি ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার ম্যাচে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন।নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করার জন্য দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড় নিয়োগের ক্ষেত্রে মরক্কোর একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। সম্প্রতি তারা ফুলহ্যামের ডিফেন্ডার ইসা দিওপকে, যিনি ফ্রান্সে এক মরক্কীয় মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন। তাকে উত্তর আফ্রিকার এই দেশটির হয়ে খেলার জন্য রাজি করিয়েছে। একই কাজ করেছেন আয়াক্স আমস্টারডামের রায়ান বুনিদা, যিনি বেলজিয়ামের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ছিলেন।
বিশ্বকাপের মরক্কো গ্রুপ ‘সি’-তে ব্রাজিল, হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

