আইন সংস্কারের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

0

আইন সংস্কারের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সোমবার পার্লামেন্টে বিচারব্যবস্থার সংস্কারজনিত বিলে প্রাথমিক অনুমোদন করেছে। সমালোচকেরা বলছেন, এই সংস্কার বাস্তবায়িত হলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

বিরোধী দলগুলো বলছে, বিলটি বিচার বিভাগের স্বাধীনতা কমিয়ে দেবে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে সুপ্রিম কোর্ট রাজনীতিবিদদের অধীনস্থ হয়ে পড়বেন।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে শক্তি প্রয়োগ করে। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ৭৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।   

এদিকে আইন সংস্কারের প্রতিবাদে রিজার্ভে থাকা ৩০০ এর অধিক ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন না করার শপথ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here