অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল ইউনাইটেড

0
অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়লেও জয়ের ধারায় ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছে। সোমবার ওল্ড ট্রাফোর্ড-এ অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।

ম্যাচের আগে লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনেলের থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে ছিল ইউনাইটেড। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গেও ব্যবধান ছিল ১০ পয়েন্ট। আর অ্যাস্টন ভিলার সঙ্গে ছিল সমান ৫১ পয়েন্ট। তাই ম্যাচটি ছিল ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ।

স্বাগতিকদের হয়ে গোল করেন কাসেমিরো, মাতেউস কুনিয়া ও বেঞ্জামিন সেসকো। অন্যদিকে ভিলার একমাত্র গোলটি করেন রস বার্কলি।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে। ব্রুনো ফার্নান্দেস-এর দারুণ সুইং করা বল থেকে নিখুঁত হেডে গোল করেন কাসেমিরো। তবে ৬৪তম মিনিটে দলীয় আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান রস বার্কলি।

সমতা ফেরানোর কিছুক্ষণ পরই আবারও লিড নেয় ইউনাইটেড। ফার্নান্দেসের বাড়ানো পাস থেকে দ্রুত বক্সে ঢুকে গোল করেন কুনিয়া। এরপর ৮১তম মিনিটে কুনিয়ার ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলের জয় প্রায় নিশ্চিত করেন সেসকো।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করল তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here