
অ্যাশেজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ইংল্যান্ড। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দ্বিতীয় ম্যাচের জন্য ইংলিশরা স্কোয়াডে যুক্ত করেছে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে। গত বছর করাচিতে নিজের অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
মঈন আলির সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না রেহানের। ১০ ম্যাচে পেয়েছেন কেবল ছয় উইকেট। যদিও ব্যাট হাতে ৩৮.৪৫ গড়ে চার হাফ সেঞ্চুরিতে ৪২৩ রান করেছেন তিনি।

