অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, অর্ধলক্ষ টাকা জরিমানা

0
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, অর্ধলক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় পাম অয়েল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি, মাওয়াসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরির দায়ে দিপু দত্ত নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১০ জুন) বিকেলে বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকার একটি কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

অভিযানে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাম অয়েল মিশিয়ে ভেজাল ঘি ও মাওয়া তৈরি করা হচ্ছে। এছাড়া এসব খাদ্যসামগ্রী যথাযথ অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দীপু দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জরিমানার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here