অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

0
অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করার পর এবার ম্যাচগুলোর সময়সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন মিরপুরে অনুশীলনে নামবে তারা। একই সময়ে বাংলাদেশ দলও মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে।

৯ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে দুই দলের। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুন এবং সিরিজের শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ওয়ানডেই শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭ জুন, দ্বিতীয় ম্যাচ ১৯ জুন এবং শেষ ম্যাচ ২১ জুন। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here