
নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখণ্ড নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে চীন। চীনের রাষ্ট্র-চালিত মিডিয়া আউটলেট গ্লোবাল টাইমস সোমবার সোশ্যাল মিডিয়ায় চীনের মানচিত্রের নতুন সংস্করণ প্রকাশ করে। সোমবার এই মানচিত্র প্রকাশের পরই তীব্র প্রতিবাদে সরব হয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণায় জানিয়েছে, চীনের এই ধরনের পদক্ষেপের কারণেই সীমানা নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। এদিকে, চীনের মানচিত্রের নতুন সংস্করণে অরুণাচল প্রদেশ, আকসাই চীন অঞ্চল, তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চীন সাগর তাদের দেশের সীমানার অধীনে দেখানো হয়েছে। মানচিত্রটি চীন ও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সীমানা অঙ্কন পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সীমান্ত বিবাদেও বরাবর নিজেদের এলাকার বিষয়ে অটল থেকেছে ভারত। দেশটির সরকার সবসময়ই জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। সূত্র : আল-জাজিরা ও এনডিটিভি।

