অভিষেক টেস্টেই আজানের সেঞ্চুরি

0
অভিষেক টেস্টেই আজানের সেঞ্চুরি

আজান আওয়াইস অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে শতক তুলে পাকিস্তানের ১৪তম ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ওপেনার।

একই সঙ্গে পাকিস্তানের সপ্তম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজিরও গড়েছেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে দিন শেষ করেছিলেন ৮৫ রানে অপরাজিত থেকে।

রবিবার তৃতীয় দিনের পঞ্চম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন আজান। তবে শতকের পর ইনিংস বড় করতে পারেননি তিনি। তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার।
১৪টি চার মেরে ১৬৫ বলে ১০৩ রান করেন আজান।

এর আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিয়াঁদাদ, ইউনিস খান, আবিদ আলীসহ আরও কয়েকজন ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালে কামরান গুলাম এই কীর্তি গড়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here