অভিনব কায়দায় মাদক পাচার, আটক ১

0
অভিনব কায়দায় মাদক পাচার, আটক ১

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুল ব্যাগে করে গাঁজা বহনের সময় এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সায়মন মুন্সী বাবু (২১) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী আকবর মুন্সীর ছেলে।

মহানগর ডিবি পুলিশের পরিদর্শক হেলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপট্টি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি স্কুল ব্যাগে গাঁজা নিয়ে যাওয়ার সময় বাবুকে আটক করা হয়।

পরে তার ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পরে তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here