অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের সাজা পেল যুবক

0
অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক বছরের সাজা পেল যুবক

রংপুরের পীরগঞ্জে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক যুবক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শুভ ইসলাম রিয়ন (২১)। তিনি পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে রিয়নের পরিচয় যাচাই করা হয়। এ সময় তিনি পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন বলে ধরা পড়ে। পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান কাগজপত্র যাচাই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত শুভ ইসলাম রিয়নকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আসামি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here