হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

0
হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার  অবসর প্রাপ্ত কর্মচারী আনজুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সমময় আসামি  আদালতে উপস্থিত ছিলেন। তাকে কঠোর পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ মে মুলাটোল এলাকার নিজ বাসায় আন্জুমান বানুকে কুপিয়ে হত্যা করা হয়।   এই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মোহন বাদি হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্তকালে আসামি আরমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজ এ রায় ঘোষণা করা হয়। রায়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল সন্তুষ্টি প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here