সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে ইইউ প্রতিনিধি দল : ইসি সচিব

0
সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে ইইউ প্রতিনিধি দল : ইসি সচিব

আগামী সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দলের আগমনের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

তিনি বলেন, ইইউ পযবেক্ষণ দল মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এরমধ্যে তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পযবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।

সচিব জানান, প্রতিনিধি দলটি প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশন বা নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করবে। এ সময় তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং পরিবেশ মূল্যায়ন করবেন।

আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় ও রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্ততি তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here