সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯৯১

0
সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯৯১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এক হাজার ৯৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার করা হয় এক হাজার ১৬৬ জনকে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৮২৫ জন।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার আরও ৮২৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৯৯১ জনকে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে, শটগানের ৯ রাউন্ড গুলি, ৬টি চাপাতি, ২টি দা, ছুরি ৮টি, চাইনিজ কুড়াল ১টি, কার্তুজ ১৩টি, ছোরা ৪টি, হাসুয়া ১টি, সামুরাই কিরিছ ১টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here