মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম শুরু করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, এ বিষয়ে আইনগত যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

