রংপুরে দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, আহত ১২

0
রংপুরে দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, আহত ১২

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পীরগাছা উপজেলার জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবাজ বাজারে নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে দোকানের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ ত্রুটি দেখা দিলে কয়েকজন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here