মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে কর্মশালা

0
মেহেরপুরে অপসাংবাদিকতা রোধে কর্মশালা

অপসাংবাদিকতা প্রতিরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মেহেরপুরে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও মেহেরপুর জেলা প্রশাসন এ আয়োজন করে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রাশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। 

বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সংবাদ আরও দ্রুত প্রচার করা সম্ভব হয়েছে। সেজন্য দায়িত্ববোধও সমানভাবে বাড়াতে হবে। সঠিক ও যাচাই-বাছাই করা তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।

সেমিনার ও কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন। কর্মশলা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here