মুন্সীগঞ্জে ইয়াবাসহ তরুণী আটক

0
মুন্সীগঞ্জে ইয়াবাসহ তরুণী আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক তরুণীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ। এ সময় বাগবাড়ি এলাকার জবা ফ্যাক্টরির সামনে পাকা রাস্তা থেকে সামিয়া জাফর (২০) নামে এক তরুণীকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি (ফাজিলপুর সরদার বাড়ি) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here