মালয়েশিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
মালয়েশিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায়।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে মো. শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে ও লিওরনা চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতো সেরি শহীদ উল্যাহ শহীদ।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. এম কে রহমান আরিফ, আরিফুল ইসলাম বিলাত, মো. ইমাম হোসেন, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ শওকত, মোহাম্মদ বাবুল, মাইনুল ইসলাম, মনির হোসেন, সাইফুল ইসলামসহ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here